Posts

বন্যার খবর ২০২৪

Image
  ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়াতে বন্যার পানি ধীরে ধীরে কমছে। তবে এই দুই উপজেলার পানি কমলেও জেলা শহরের সর্বত্র প্লাবিত হয়েছে। নতুন করে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ছাড়াও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডেই বন্যার পানিতে ডুবেছে। শুক্রবার (২৩ আগস্ট) ফেনী জেলা প্রশাসন এসব নিশ্চিত করেছে। N N N জেলার ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় তিন লাখের বেশি মানুষ বন্যা আক্রান্ত। এ পর্যন্ত ২০ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। N N N একই সূত্রমতে, ইতোমধ্যে এক হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খিচুড়ি ও শুকনা খাবারের ব্যবস্থা করেছে। N N N জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও ছাত্র-জনতার সমন্বয়ে উদ্ধার কাজ চলমান আছে। MMM বন্যাদুর্গত এলাকায় স্বেচ্ছাসেবকদের উদ্ধার তৎপরতা উল্লেখযোগ্যহারে লক্ষ্য করা গেছে। NNNN চট্টগ্রাম থেকে আসা স্বেচ্ছাসেবক সাজ্জাদ রাকিব জানান, ফেনীর স্বেচ্ছাসেবক সংগঠন ছাড়াও ফেনীর বাইরে থেকে আসা হিউম্যান এইডস, ড্রিমটাচ বাংলাদেশ, একজন বাংলাদেশ, ফেনী ক্লাব ঢাকা, বিদ্যানন্দ ফাউন্ড...